টারজান ১ম খণ্ড

টারজান ১ম খণ্ড

Pages

360

Rating

4.00

Year

2018

Description

‌১. টারজান অভ দ্য এইপস্‌
আফ্রিকার পশ্চিম উপকূলে কঙ্গোর এক দুর্গম জঙ্গল। হিংস্র জন্তু-জানোয়ার আর বনমানুষের আস্তানা। এখানেই এসে ঘর বাঁধতে হলো সম্ভ্রান্ত এক ইংরেজ দম্পতিকে। সেই ঘরে জন্ম নিল তাদের ফুটফুটে সুন্দর এক ছেলে। ঘটনাচক্রে সন্তানহারা এক বনমানবীর কোলে গিয়ে পড়ল ছেলেটি। তাকেই মা বলে জানল। তারই দুধ খেয়ে বড় হলো বনমানুষের মাঝে। এই ছেলেটির নাম টারজান। ফ্যান্টাসির জগতে এক কিংবদন্তীর নায়ক।

২. দ্য রিটার্ন অভ টারজান
শহরে থাকতে খুব বেশি দিন ভালো লাগল না টারজানের। ফিরে চলল আফ্রিকার গহন বনে, তার পরম বন্ধু বনমানুষদের কাছে। যাত্রার শুরুতে জাহাজেই বাধল গণ্ডগোল। হুমকি দিতে শুরু করল এক ভয়ঙ্কর অপরাধী, নিকোলাস রোকোফ। টারজানকে তার পথ থেকে সরে দাঁড়াতে বলল। কিন্তু কারো হুমকির পরোয়া করে না দুঃসাহসী টারজান। জাহাজ থেকে মরুভূমি, সেখান থেকে গভীর জঙ্গল, দুরন্ত এক অ্যাডভেঞ্চারের সূচনা হলো এভাবেই।

৩. দ্য বিস্টস অভ টারজান
কুখ্যাত খুনি নিকোলাস রোকোফ টারজানের স্ত্রী ও সন্তানকে ধরে নিয়ে গেছে। জঙ্গল দ্বীপে নির্বাসন দেয়া হয়েছে টারজানকে। পাল্টা আঘাত হানবে এবার টারজান। তার পাশে এসে দাঁড়াল বনমানুষের দল আর ভয়ঙ্কর এক কালো চিতাবাঘ। ঢুকে গেল ওরা মানুষখেকো জংলিদের এলাকায়, গভীর জঙ্গলের আরও গভীরে। শুরু হলো এক প্রাণঘাতী লড়াই।